[ দেশজুড়ে ]
বাঁশখালীতে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার
গ্রেফতারকৃত যুবক- ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ মো. ফারুক নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেন বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন। এর আগে, সকালে উপজেলার সরল ইউনিয়নের মধ্যম সরল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. ফারুক মধ্যম সরলের ডেবাপাড়া এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে।
.png)
ওসি মো. কামাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফারুকের বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও দুই রাউন্ড কার্তুজসহ তাকে গ্রেফতার করা হয়। বাঁশখালীকে সন্ত্রাসমুক্ত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!