ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাঁশখুর গ্রামে। গতকাল সোমবার থেকে অনশনে বসেছেন ওই গৃহবধূ। ওই গৃহবধূর অভিযোগ, দীর্ঘদিন ধরে নুরনবীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্কও করেন তারা।
জানা গেছে, উপজেলার বড়পুকুরিয়া গ্রামের ওই গৃহবধূর সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক পার্শ্ববর্তী বাঁশখুর গ্রামের নুরনবীর। এর আগে ভুক্তভোগী ওই নারী নুরনবীর বিরুদ্ধে একটি মামলাও করেছেন। সেই মামলায় নুরনবী কিছুদিন কারাবাসও করেছেন। জামিনে এসে নুরনবী পুনরায় ওই নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করেন তারা। এদিকে স্ত্রীর পরকীয়ার বিষয়টি জানাজানি হলে ওই নারীকে তালাক দেন তার স্বামী।
.png)
ওই গৃহবধূ বলেন, বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছেন নুরনবী। এখন সে আমাকে রেখে পালিয়ে বেড়াচ্ছেন। নুরনবীর কারণে আমার সংসারও ভেঙেছে। আমি বাধ্য হয়ে নুরনবীর বাড়িতে এসে অনশন করছি। সে যদি এখন বিয়ে না করে তাহলে আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় নেয়।
স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলাম বলেন, গতকাল সোমবার দুপুর থেকে ওই নারী নুরনবীর বাড়িতে এসে অবস্থান করছেন। খবর পেয়ে আমি সেখানে যায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশও সেখানে আসে। এদিকে বিষয়টি সমাধানের লক্ষে ছেলের পরিবারের সঙ্গে বসা হলে ছেলের পরিবার ওই নারীর সঙ্গে বিয়ে দেওয়ার কথা বলে এখন কালক্ষেপণ করছেন।
পাঁচবিবি থানার ওসি জাহিদুল হক বলেন, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ সেখানে গিয়েছিলো। পরে তারা বিষয়টি মিমাংসা করে নেয়ার প্রতিশ্রুতি দেন। পরে ফিরে আসে পুলিশ।