[ দেশজুড়ে ]
৩০ মিনিটের ব্যবধানে একই ট্রেনের ধাক্কায় নিথর ২
ফাইল ফটো
জয়পুরহাটে ৩০ মিনিটের ব্যবধানে একই ট্রেনের ধাক্কায় পৃথক স্থানে দুজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুর্গা রানী শহরের নতুন হাটের চিত্রাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, সকাল ৯টার দিকে পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হন। অন্যদিকে একই দিন সকাল সাড়ে ৯টার দিকে শহরের তেঘর উচ্চবিদ্যালয়ের সামনে একই ট্রেনের ধাক্কায় দুর্গা রানী নামে এক বৃদ্ধা নিহত হন।
.png)
সান্তাহার রেলওয়ে থানার ওসি মুক্তার হোসেন জানান, খবর পেয়ে সকালেই মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!