ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাক্টরের চাপায় প্রাণ গেল ভ্যান আরোহীর

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩৪, ৩০ মার্চ ২০২৩
ট্রাক্টরের চাপায় প্রাণ গেল ভ্যান আরোহীর
ফাইল ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ট্রাক্টরের চাপায় আমিনুল ইসলাম (৫৫) নামে এক ভ্যান আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার বড়গাংনী পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিনুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার বড়গাংনী গ্রামের পশ্চিমপাড়ার মৃত আলিম উদ্দিনের ছেলে। তার মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা আছে।

আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে আমিনুল ইসলাম বাজারের উদ্দেশে ভ্যানে করে বাড়ি থেকে বের হন। এ সময় বড়গাংনী পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে ভ্যানটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক্টর ধাক্কা দিলে ছিটকে পাকা রাস্তায় পড়লে চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন আমিনুল। 

Advertisement

ওসি আরও জানান, তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!