ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় আগ্নেয়াস্ত্রসহ ২১ মামলার আসামি গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩১, ৩১ মার্চ ২০২৩
কুমিল্লায় আগ্নেয়াস্ত্রসহ ২১ মামলার আসামি গ্রেফতার
কুমিল্লায় আগ্নেয়াস্ত্রসহ ২১ মামলার আসামি গ্রেফতার -ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লার বরুড়ায় আগ্নেয়াস্ত্রসহ মো. মনির হোসেন নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার চিতড্ডা ইউনিয়নের ভঙ্গুয়া ব্রিজের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানান, মো. মনির হোসেনকে স্থানীয়রা মনির ডাকাত নামে চেনেন। তিনি ঝলম ইউনিয়নের মোল্লাবাড়ির মৃত আব্দুল মমিনের ছেলে। গ্রেফতারের পর তার থেকে একটি দেশিয় পাইপ গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

বরুড়া থানার ওসি মো. ফিরোজ হোসেন বলেন, তিনি দীর্ঘদিন ধরে বরুড়ার ঝলম ও চিতড্ডা ইউনিয়নসহ আশপাশের এলাকায় সন্ত্রাসি, ডাকাতি, ছিনতাইসহ মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে ২১টি মামলা রয়েছে এবং থানায় একাধিক গ্রেফতারি পরোয়ানা আছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!