[ দেশজুড়ে ]
মান্দায় নির্মাণাধীন সেতু থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ছবি: সংগৃহীত
নওগাঁর মান্দায় নির্মাণাধীন সেতু থেকে পড়ে আনোয়ার হোসেন (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
শুক্রবার বিকেল ৫টার দিকে আত্রাই নদীর ওপরে নির্মাণাধীন সেতুর সাটারিংয়ের কাজ করার সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জোতবাজার এলাকায় আত্রাই নদীতে একটি সেতু নির্মাণ করা হচ্ছে। সেতুটির অর্ধেকের বেশি কাজ শেষ হয়েছে। কয়েকদিন ধরে বাকি অংশটি নির্মাণের জন্য কাজ চলছে। বিকেলে সাটারিংয়ের কাজ করার সময় সাটারিং ভেঙে ওই শ্রমিক নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
মান্দা থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকি বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মান্দা
লিংক সফলভাবে কপি হয়েছে!