শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মতলব উপজেলার কলাকান্দা ইউনিয়নের দক্ষিণ দশানী বেড়িবাঁধ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু বিজয় দাস একই গ্রামের মরন দাসের ছেলে।
জানা যায়, বিজয় দাস সকাল সাড়ে ৯টার দিকে মুদি দোকান থেকে ডিম আনার জন্য বাসা থেকে বের হয়। মুদি দোকানে যাওয়ার পথে একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। বিজয় দাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।