[ দেশজুড়ে ]
পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত
প্রতীকী ছবি
রাজশাহীর পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার (৬৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১১টার দিকে তিনি মারা যান।
আব্দুস সাত্তারের বাড়ি পুঠিয়া পৌর সদরের কাঠালবাড়িয়া ৭নং ওয়ার্ডের সিক্স বিল্ডিং এলাকায়।
জানা গেছে, বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ৯টার দিকে রাস্তা পারাপারের সময় একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়। একদিন পর শুক্রবার ১১টার দিকে মারা যান তিনি। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করে পুঠিয়া মোটর শ্রমিক অফিসে রাখা হয়েছে।
.png)
পবা হাইওয়ে থানার পুলিশ ইন্সপেক্টর মোফাখ্খারুল ইসলাম বলেন, ঘটনাটি আমাদের জানা নেই। ওই শিক্ষকের পরিবার থেকেও কিছু জানানো হয়নি। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!