[ দেশজুড়ে ]
রাজশাহীতে শিশু ধর্ষণের দায়ে ১ জনের যাবজ্জীবন
প্রতীকী ছবি
রাজশাহীতে শিশু ধর্ষণের দায়ে শ্রী পলান চন্দ্র কটু নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারকর মুহা. হাসানুজ্জামান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শ্রী পলান চন্দ্র কটু রাজশাহীর মোহনপুর থানার খাড়তা গ্রামের লক্ষ্মণের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসরিন আখতার মিতা জানান, আসামি কটু ঐ শিশুর বাবাকে ভাই বলে ডাকতেন। এ সুবাদে তাদের বাড়িতে যাতায়াত ছিল তার। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে ঐ শিশুকে কিছু খাওয়ানোর কথা বলে ধর্ষণ করেন কটু। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা মোহনপুর থানায় মামলা করেন।
.png)
নাসরিন আখতার মিতা আরো জানান, ঐ মামলায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং বিশ হাজার টাকা জরিমানা প্রদান করেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!