[ দেশজুড়ে ]
রাজবাড়ীতে বড় ভাই হত্যা মামলায় ছোট ভাইয়ের যাবজ্জীবন
রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালত- ফাইল ফটো
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বড় ভাই সালাহউদ্দিন খানকে হত্যা মামলায় ছোট ভাই জিলাল খানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার বিকেলে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ মো. রুহুল আমীন এ রায় ঘোষণা করেন। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ২০১৪ সালের ২ জুন রাজবাড়ীর বালিয়াকান্দির ইসলামপুর ইউনিয়নের গনপত্তা গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে হামিদ খানের বড় ছেলে সালাউদ্দিন খানের সঙ্গে তার ছোট ভাই জিলাল খানের ঝগড়া হয়। জিলাল খান একপর্যায়ে দা দিয়ে বড় ভাইয়ের গলায় কোপ দেন। সালাউদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!