শনিবার দুপুরে চাঁদপুর সদর মডেল থানায় তাকে হস্তান্তর করেন (র্যাব-১১) কুমিল্লা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার পর আসামিকে চাঁদপুর আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশ।
জসিম কক্সবাজার জেলার টেকনাফ থানার পূর্ব পানখালি গ্রামের মৃত বশির আহমমের ছেলে।
.png)
র্যাব-১১ এর উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, র্যাবের একটি আভিযানিক দল শুক্রবার (৩১ মার্চ) দিনগত রাতে চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় সুন্দরবন নামে এক আবাসিক হোটেলে বিশেষ অভিযান চালান। অভিযানে হোটেলের ৭ নম্বর কক্ষ থেকে অভিনব কায়দায় হটপটের ভেতরে রাখা ১৭ হাজার ৬০০ ইয়াবাসহ জসিমকে গ্রেফতার করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, ইয়াবাসহ আসামি জসিমকে শনিবার দুপুরে র্যাব আমাদের কাছে হস্তান্তর করেন। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।