নিহত মো. রুবেল মিয়া উপজেলার চর আমান উল্যাহ ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সাতাইশডোন এলাকার আজিমুর রহামনের ছেলে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চর আমান উল্যাহ ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সেলিম ওয়েলকাম পোল্ট্রি ফার্মের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
.png)
চরজব্বর থানার ওসি দেব প্রিয় দাশ বলেন, বেলা সাড়ে ১০টার দিকে বেপরোয়া গতির একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার চর আমান উল্যাহ ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সেলিম ওয়েলকাম পোল্ট্রি ফার্মের সামনের সড়ক সংলগ্ন খালে পড়ে যায়। এ সময় ট্রাক্টর চাপায় রুবেল নামে এক যুবক মারা যায়। এতে অপর এক ব্যক্তি গুরুত্বর আহত হয়। তাৎক্ষণিক আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।