ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে ৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৭, ৩ এপ্রিল ২০২৩
কক্সবাজারে ৪ হাজার ইয়াবাসহ যুবক আটক
আটককৃত নেজাম উদ্দিন

কক্সবাজারের রামুর চাকমারকুলে অভিযান চালিয়ে ৪ হাজার ইয়াবাসহ নেজাম উদ্দিন নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে রামুর চাকমারকুল এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃত নেজাম উদ্দিন রামু চাকমারকুল ২ নম্বর ওয়ার্ডের নয়াচর পাড়া এলাকার আমির হোসেনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিন জানান, উপ-পরিদর্শক কামরুজ্জামানের নেতৃত্বে একটি টিম রামুর চাকমারকুল ১ নম্বর ওয়ার্ডের কলঘর বাজার দক্ষিণ পাশে ফয়েজ অ্যান্ড বাদার্সের দোকানের সামনে থেকে ইয়াবাসহ ওই যুবককে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে রামু থানায় মামলা করেন উপ-পরিদর্শক।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!