[ দেশজুড়ে ]
রাণীনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারকে সহায়তা
ছবি: ডেইলি বাংলাদেশ
নওগাঁর রাণীনগর উপজেলার পাকুরিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার সকালে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা পরিষদের দহবিল থেকে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারের হাতে নগদ ৪২ হাজার টাকা তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন উপস্থিত ছিলেন।
এর আগে ৫ মার্চ গভীর রাতে উপজেলার পাকুড়িয়া পশ্চিমপাড়া গ্রামে সেকেন্দার আলীর বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। এ সময় ওই বাড়ির ৮টি পরিবারের মাটির দু’তলা ঘর-বাড়ি, আসবাবপত্র, ধান, চাল, সরিষাসহ বাড়ির সমস্ত মালামাল পুড়ে যায়। অগ্নিকাণ্ডে অতিরিক্ত ধোঁয়ায় ওই বাড়ির এক সদস্যও মারা যান।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাণীনগর
লিংক সফলভাবে কপি হয়েছে!