ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় নকল ব্যান্ডরোল-বিড়িসহ গ্রেফতার ৪

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৫, ৪ এপ্রিল ২০২৩
কুষ্টিয়ায় নকল ব্যান্ডরোল-বিড়িসহ গ্রেফতার ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ায় ৪৪ লাখ ৩৩ হাজার ২৮০ টাকার নকল ব্যান্ডরোল ও বিড়িসহ চারজনকে গ্রেফতার করেছেন সিআইডি সদস্যরা। সোমবার (৩ এপ্রিল) রাতে দৌলতপুর ও ভেড়ামারা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির এসআই মাসুদ পারভেজ।

গ্রেফতারকৃতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা গ্রামের মাস্টারপাড়ার মৃত মোজাহার মণ্ডলের ছেলে আলাউদ্দিন (৫৫), ভেড়ামারা উপজেলার আবু ছামাদের ছেলে রিপন আলী (৫৪), একই উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ওসমান আলী বাবলু (৫৬) এবং উত্তর ভবানীপুর গ্রামের সাহাবুল আলীর ছেলে নয়ন আলী (২৮)।

Advertisement

এসআই মাসুদ পারভেজ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাদের জড়িত থাকার প্রমাণ মেলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। তারা বিভিন্ন স্থানে নকল ব্যান্ডরোল ও বিড়ি সরবরাহ করতেন। এই চক্রটি সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে আসছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!