ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈদে পোশাক শ্রমিকদের জন্য স্পেশাল ট্রেন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৬, ৫ এপ্রিল ২০২৩
ঈদে পোশাক শ্রমিকদের জন্য স্পেশাল ট্রেন
ছবি: সংগৃহীত

গাজীপুরের পোশাক শ্রমিকদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জয়দেবপুর রেলওয়ে জংশন থেকে পঞ্চগড় পর্যন্ত পাঁচ দিন ঈদ স্পেশাল ট্রেন চলাচল করবে।  

বুধবার দুপুরে জয়দেবপুর রেলওয়ে জংশনের ভিআইপি বিশ্রামাগারে সংবাদ সম্মেলনে রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ সফিকুর রহমান এসব তথ্য জানান। 

এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ের ঢাকা বিভাগের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মো. কবীর উদ্দীন, রেলওয়ের নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট মো. শহীদ উল্লাহ, রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা মো. আমিনুল হক এবং ট্রাফিক ইন্সপেক্টর মো. শাহজাহান পাটোয়ারী। 

Advertisement

সফিকুর রহমান জানান, ঈদের আগে ১৮ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত এবং ঈদের পর ২৪ ও ২৫ এপ্রিল পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ঈদ স্পেশাল ট্রেন জয়দেবপুর-পঞ্চগড় রুটে চলাচল করবে। ট্রেনটি প্রতিদিন সন্ধ্যা সোয়া ৭টায় জয়দেবপুর স্টেশন ছেড়ে যাবে এবং পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনে পৌঁছাবে পরের দিন ভোর ৫টা ২৫ মিনিটে। ফেরার পথে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন থেকে সকাল ৬টা ২৫ মিনিটে ছেড়ে জয়দেবপর জংশনে পৌঁছাবে বিকেল ৩টা ৪৫ মিনিটে। 

ট্রেনটি কিসমত, ঠাকুরগাঁও রোড, দিনাজপুর, পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর, জয়পুরহাট এবং শান্তাহার স্টেশনে যাত্রা বিরতি করবে।

৭ এপ্রিল থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে এবং টিকিটগুলো শতভাগ অনলাইনের মাধ্যমে ক্রয় করতে হবে। একজন যাত্রী জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সর্বোচ্চ চারটি টিকেট ক্রয় করতে পারবেন। 

তিনি আরো বলেন, ঈদ উপলক্ষে ঢাকা থেকেও উত্তরবঙ্গগামী আরো একটি স্পেশাল টেন চলাচল করবে। এছাড়া অন্যান্য দিনের মতো অপর সকল ট্রেন সময়সূচি মেনে চলাচল করবে। যাত্রীদের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ও নিরাপত্তা নিশ্চিতে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!