আবহাওয়া অফিস জানায়, গত চারদিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গাতে। গত রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সকালে সারাদেশের প্রাপ্ত তথ্য অনুযায়ী, সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৩৩ শতাংশ। বেশ কিছুদিন বৃষ্টিপাত না থাকার কারণে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে গেছে।
.png)
তিনি আরো জানান, গত বছরের তুলনায় এ বছর গরমের তীব্রতা অনেক বেশি। মৌসুমের শুরু থেকেই বেশ কয়েকবার এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গরমের তীব্রতা আরো বেড়ে মাঝারি তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে এবং এ ধারা আরো কিছুদিন অব্যাহত থাকবে।