[ দেশজুড়ে ]
চট্টগ্রামে পাহাড় ধসের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকায় পাহাড় ধসের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদসরা হলেন- কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), সিটি কর্পোরেশন মেয়রের প্রতিনিধি, সিডিএ প্রতিনিধি, পরিবেশ অধিদফতরের প্রতিনিধি, ওসি আকবরশাহ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি।
এর আগে, বিকেলে আকবরশাহ হাউজিংয়ের বেলতলি ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। এতে খোকা নামে একজন নিহত হন। আহত হন আরো তিনজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!