রোববার দুপুর পৌনে ১টার দিকে চারঘাট উপজেলার শিবপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত বাবুল মন্ডল চারঘাটের একই এলাকার মো. বাদল মন্ডলের ছেলে। র্যাব-৫ এর মিডিয়া সেল প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট উপজেলার শিবপুর গ্রামের বাবুল মন্ডলের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাবুলকে আটক এবং তার বসতভিটা থেকে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত বাবুলের বিরুদ্ধে চারঘাট থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
.png)