ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তীব্র তাপদাহ উপেক্ষা করে হাজারো মুসল্লির নামাজ আদায়

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৩, ১৪ এপ্রিল ২০২৩
তীব্র তাপদাহ উপেক্ষা করে হাজারো মুসল্লির নামাজ আদায়
ছবি: ডেইলি বাংলাদেশ

আল্লাহর সান্নিধ্য লাভের আশায় লক্ষ্মীপুরে তীব্র তাপদাহ উপেক্ষা করে জুমার নামাজ আদায় করেছেন হাজারো মুসল্লি। 

রমজানের পবিত্র জুমা উপলক্ষে লক্ষ্মীপুর জেলা শহরের সবচেয়ে বড় মসজিদ চকবাজার জামে মসজিদের দৃশ্য এটি। ৭ তলা বিশিষ্ট মসজিদ ভরপুর হয়ে বাইরে বিছানা বিছিয়ে নামাজ আদায় করে এসব মুসল্লি। এ সময় রোধের তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৯ ডিগ্রি। 

প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে বাইরে সড়কে দাঁড়িয়ে নামাজ আদায় করেন তারা। এ সময় কোনো মুসল্লি নড়াচড়া করতে দেখা যায়নি। প্রচণ্ড গরমে দাঁড়িয়ে নামাজ শেষ করেছেন।

Advertisement

জেলার সবচেয়ে বড় চক মসজিদে জুমা পড়তে সকাল ১০ টা থেকে দূর দূরান্ত থেকে আসতে ‍শুরু করেন মুসল্লিরা। দুপুর ১২ টায় পুরো ৭ তলা মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।  এক পর্যায়ে শহরের মূল ফটক চকবাজার সড়ক বন্ধ করে দিয়ে সড়কের ওপর গালিচা বিছিয়ে বসে পড়েন হাজারো মুসল্লি। এভাবে প্রতি জুমায় ভরপুর থাকে মসজিদ। রমজানকে ঘিরে মূলত ধর্মপ্রাণ মুসল্লিরা ইবাদাত বন্দেগী করে থাকে।

মুসল্লিরা বলছেন, যে গরমে শরীর পুড়ে যাওয়ার মতো, আল্লাহকে খুশি করতে পারলে সেই শরীর চাইলেই আল্লাহ আবার শান্তি দিতে পারেন। তাই আল্লাহর শান্তি লাভের আশায় প্রচণ্ড গরমেও বাইরে দাঁড়িয়ে নামাজ আদায় করেছি।

মসজিদ কমিটির লোকজন বলছেন, প্রতি বছর রমজানে এবং রমজানের প্রতিটি জুমায় মুসল্লিদের ভিড় থাকে। অনেক দূর থেকে এখানে নামাজ আদায় করতে আসেন তারা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!