[ দেশজুড়ে ]
নারায়ণগঞ্জে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপসীতে ওরিয়ন ইনফেনশন লিমিটেড নামে একটি ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা যায়, ফায়ার সার্ভিস রূপগঞ্জের মইকুলি এলাকার কারখানাটিতে ১২টা ৪৬ মিনিটে আগুন লাগার খবর পায়। তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১টা ১০ মিনিটে। পরে আরো তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের মোট চার ইউনিট। এ আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!