ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে বাসচাপায় গার্মেন্টসকর্মী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৮, ১৭ এপ্রিল ২০২৩
মানিকগঞ্জে বাসচাপায় গার্মেন্টসকর্মী নিহত
প্রতীকী ছবি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় ইয়াসমিন নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন।

সোমবার দুপুর দেড়টার দিকে সাটুরিয়ার নয়াডিঙ্গী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসমিন সাটুরিয়া উপজেলার চরভাটারা এলাকার মোখলেস বেপারীর মেয়ে। ইয়াসমিন তারাশিমা অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানার কর্মী ছিলেন।

গোলড়া হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু জানান, ইয়াসমিন তারাশিমা অ্যাপারেলস এর কর্মী ছিলেন। দুপুরে খাবার বিরতির সময় অফিস থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় রোজিনা পরিবহনের একটি বাসচাপায় তিনি নিহত হন। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আর চাপা দেওয়া বাসটি ধামরাই উপজেলার কালামপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গিয়েছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!