এছাড়া সিলিন্ডার বিস্ফোরণের ফলে ধসে পড়েছে একটি চারতলা ভবন। ঘটনার পর আশপাশের কয়েকটি ভবনের বাসিন্দাদের সরিয়ে নিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ১টার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তারা হলেন- মো. তারেক, নুর হোসেন, মো. মান্নান ও মো. রবিন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মো. আবদুল হালিম বলেন, রাত ১টা ৫ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের লামার বাজার, নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশনের সাতটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া বিস্ফোরণের ফলে একটি চারতলা ভবন ধসে পড়েছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে আশপাশের কয়েকটি ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।
বাকলিয়া থানার ওসি আব্দুর রহিম বলেন, জনতা কোল্ড স্টোরেজ নামে একটি হিমায়িত শুটকির সংরক্ষণাগারে অ্যামোনিয়া সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস।