[ দেশজুড়ে ]
মধ্যরাতে মৌলভীবাজারে স্বস্তির বৃষ্টি
টানা ১৫ দিনের তীব্র তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি
টানা ১৫ দিনের তীব্র তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজল মৌলভীবাজার। মঙ্গলবার রাত দেড়টা থেকে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় প্রথম বৃষ্টিপাত শুরু হয়। এতে স্বস্তি ফিরে জনমনে। তবে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও ঝড় রয়েছে। এতে বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মধ্যরাত থেকে মৌলভীবাজার জেলা ও আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী মো. আনিসুর রহমান বলেন, সিলেটে বৃষ্টির পর আমরা আগে থেকেই বৃষ্টির আভাস দিয়েছিলাম। গত কয়েকদিন ৩৮ থেকে ৩৯ ডিগ্রি তাপমাত্রা ছিল। বৃষ্টি হলে তা কমে আসবে।
.png)
সোমবার সকালের পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছিল দেশের তিন বিভাগের দু-এক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। বিভাগগুলো ছিল বরিশাল, চট্টগ্রাম ও সিলেট। এর মধ্যে সিলেটের কিছু এলাকায় বৃষ্টি হয়। এর একদিন পর স্বস্তির বৃষ্টিতে ভিজল মৌলভীবাজার।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!