ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৫ দিন বন্ধ আখাউড়া স্থলবন্দর

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৯, ১৯ এপ্রিল ২০২৩
৫ দিন বন্ধ আখাউড়া স্থলবন্দর
ছবি: ডেইলি বাংলাদেশ

পবিত্র ঈদুল ফিতর ও শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ ৫ দিন বন্ধ থাকবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। এ সময় যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ওই সময় উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। পৃথকভাবে এ সিদ্ধান্ত জানায় আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।

বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম। 

তিনি বলেন  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিন এ বন্দর দিয়ে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের চিঠির মাধ্যমে জানানো হয়েছে। আগামী ২৬ এপ্রিল পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

Advertisement

আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ইনচার্জ স্বপন দাস বলেন, আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!