ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই বাইকের সংঘর্ষে প্রাণ গেল বাবার, হাসপাতালে ছেলে

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৬, ২১ এপ্রিল ২০২৩
দুই বাইকের সংঘর্ষে প্রাণ গেল বাবার, হাসপাতালে ছেলে
ফাইল ফটো

মাদারীপুরের শিবচরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে বাবুল মুন্সী নামে একজন নিহত হয়েছেন। এ সময় তার আহত হয়েছেন নিহতের ছেলেসহ আরো ৪ জন। 

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পাঁচ্চর সংলগ্ন বন্দরখোলা এলাকার এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল মুন্সী শিবচরের উমেদপুর ইউপির চর কমলাপুর এলাকার কুট্টি মিয়া মুন্সীর ছেলে।

আহতরা হলেন- নিহত বাবুল মুন্সীর ছেলে নিরব মুন্সী, উমেদপুর ইউপির চর কমলাপুর গ্রামের হুযুর আলী মুন্সীর ছেলে ইমরান মুন্সী, মাদবরেরচর ইউপির সাড়ে বিশ রশি গ্রামের লতিফ হাওলাদারের ছেলে মামুন হাওলাদার ও বন্দরখোলা ইউপির মনির ফকিরের ছেলে মানিক ফকির। এর মধ্যে নিরব ও ইমরানের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

Advertisement

শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী বলেন, সন্ধ্যা ৬টার দিকে সার্ভিস লেন দিয়ে বাবুল মুন্সী মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় উপজেলার সাড়ে বিশ রশি এলাকার মামুন হাওলাদারের মোটরসাইকেলটি পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল দুটি সড়কের ওপর ছিটকে পড়ে। ঘটনাস্থলেই বালু ব্যবসায়ী বাবুল মুন্সীর মৃত্যু হয়। এ ঘটনায় ৪ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ইমরান ও নিরব নামে দুজনকে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্স নিলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!