[ দেশজুড়ে ]
পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
দুর্ঘটনাকবলিত বাস
চট্টগ্রামের পটিয়ার হরিণখাইন এলাকায় হানিফ পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৬ জন।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ২৮ বছরের শাহিদা ও ৩২ বছরের আব্দুল হামিদ। আহতরা হলেন- আসিকা, ফোরকান উদ্দিন, মোহাম্মদ আরিফ, এনামুল হক, শিশু ইকা মনি ও আবুল কালাম।
ক্রসিং হাইওয়ে থানার ইনচার্জ হিমাংশু বিকাশ সরকার বলেন, হতাহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ বক্সের ইনচার্জ নুর উল্লাহ আশেক বলেন, হানিফ পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত ৬ জনকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!