এদিকে রাজশাহীতে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, প্রতি বছরই রুয়েট ও রাবিতে সকাল ৭টার দিকে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় দুটিতে একটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
.png)
মুসল্লি আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রতি বছরই এখানে সকাল ৭টার দিকে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এবারো সকাল ৭টায় অনুষ্ঠিত হয়েছে। আমরা নামাজ শেষে একে অপরের মধ্যে কুশল বিনিময় ও কোলাকুলি করি।
রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম নাজমুল আলম ঈদের নামাজ পড়ান। তিনি বলেন, রুয়েটে প্রতি বছর সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এবারো হয়েছে।