[ দেশজুড়ে ]
পিকআপের সঙ্গে অটোর সংঘর্ষ, নিহত ২
ছবি: সংগৃহীত
নেত্রকোণা সদর উপজেলায় মাছবাহী একটি পিকআপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।
সোমবার সকাল ১০টার দিকে নেত্রকোণা-মোহনগঞ্জ সড়কের কান্দুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বারহাট্টা উপজেলার মনাষ গ্রামের তুলসী দাসের ছেলে হারাধন দাস এবং সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের রমনী সরকারের ছেলে রমেশ সরকার।
স্থানীয়রা জানান, সকালে কান্দুলিয়া এলাকায় নেত্রকোণাগামী যাত্রীবাহী একটি অটোকিশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাছবাহী পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে মারা যান আরো এক যাত্রী।
নেত্রকোনা মডেল থানার ওসি লুৎফুল হক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে পিকআপসহ চালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!