[ দেশজুড়ে ]
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল মিথুনের
ফাইল ফটো
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিথুন দাশ নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।
সোমবার বিকেলে চুনারুঘাট উপজেলার সাতছড়ি উদ্যানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক জানান, বিকেলে চুনারুঘাটগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিথুন দাশ নিহত হন। এ সময় আহত হন আরো তিনজন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি জব্দ করেছে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!