ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্বশুরের শখ পূরণে ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৭, ২৫ এপ্রিল ২০২৩
শ্বশুরের শখ পূরণে ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের সিংড়ায় শখের বসে ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করলেন ব্যবসায়ী মো. রানা। মঙ্গলবার দুপুরে শতাধিক বরযাত্রী নিয়ে বিয়ে করতে যান তিনি।

কনের বাড়ি আর বরের বাড়ির ব্যবধান ছিল মাত্র এক কিলোমিটার। সন্ধ্যায় বিয়ে করে নববধূকে নিয়ে বাড়িতে ফেরেন বরযাত্রীরা।

শ্বশুরের শখে ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করতে যান রানা। তিনি সিংড়া পৌর শহরের শোলাকুড়া মহল্লার মো. মকছেদুল সওদাগরের ছেলে। কনে মোছা. মুনছুরাইয়া সরকারপাড়া মহল্লার আব্দুল মন্নাফ সওদাগরের মেয়ে। হারিয়ে যাওয়া গ্রাম বাংলার এমন ঐতিহ্য ও সংস্কৃতি ধারণ করে বিয়ের আয়োজনের অসাধারণ দৃশ্য দেখতে উৎসুক নারী-পুরুষ ও শিশুরা রাস্তার দু’পাশে ভিড় করেন। কেউ কেউ আবার মুঠোফোনের ক্যামেরায় এ দৃশ্য ধারণ করেন।

Advertisement

ছবি: ডেইলি বাংলাদেশবরের বন্ধু আল-আমিন হোসেন ও মাজিদুল ইসলাম বলেন, শুনেছি আগে গরুর গাড়ি ও ঘোড়ার গাড়িতে চড়ে মানুষ বিয়ে করতে যেতো। কালের বিবর্তনে সেটি হারিয়ে গেছে। আজ ঘোড়ার গাড়িতে বিয়ের বরযাত্রী হয়ে মুগ্ধ হয়েছি।

বর মো. রানা বলেন, শ্বশুরের শখ পূরণে ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করতে এসেছি। আলাদা একটা অনুভূতি কাজ করছে। দাম্পত্য জীবনের জন্য সবার দোয়া কামনা করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ঘোড়া বিয়ে
লিংক সফলভাবে কপি হয়েছে!