ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ঝরল ২ জনের প্রাণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৪, ২৭ এপ্রিল ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ঝরল ২ জনের প্রাণ
ছবি: সংগৃহীত

চাঁপানবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরো দুই কিশোর।

বৃ্হস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর দুইটার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের মাস্তান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শ্যামপুর ইউনিয়নের শরৎনগর গ্রামের হারুন আলীর ছেলে অসিম আলী (১২) ও একই ইউনিয়নের গোপানগর গ্রামের কাদের হোসেনের ছেলে শাহিন আলি (২০)।

Advertisement

আহতরা হলেন, শ্যামপুর ইউনিয়নের গোপালনগর এলাকার কাশেদ আলীর ছেলে শারওয়ার (১৫) ও লাছমানপুর এলাকার রোজবুলের ছেলে নয়ন (১৩)।

স্থানীয়রা জানান, শ্যামপুর ইউনিয়নের মাস্তান বাজার এলাকার সাইফুলের আম বাগান থেকে ফ্রুট ব্যাগিং করে ভ্যানযোগে বাড়িতে ফিরছিলেন অসিম আলী, শাহিন আলিসহ চার জন। এ সময় হুদমা এলাকার মাস্তান বাজারে পৌঁছলে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই অসিম ও শাহিম আলীর মৃত্যু হয়। আর আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতাল (রামেক) পাঠানো হয়েছে।

শিবগঞ্জ থানার ওসি চৌধুরীর জুবায়ের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আম বাগানে ফ্রুট ব্যাগিং করে বাড়ি আসার পথে দুইজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় কার্যক্র‍য় শেষ করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!