[ দেশজুড়ে ]
ঝড়ের সঙ্গে বজ্রপাত, প্রাণ গেল কৃষকের
ছবি: ডেইলি বাংলাদেশ
মেহেরপুরের মুজিবনগরে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাতে শাহাবুদ্দিন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দারিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাহাবুদ্দিন মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের স্কুল পাড়া এলাকার মৃত আলীমুদ্দীনের ছেলে।
মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান, নিজ জমিতে কাজ করছিলেন শাহাবুদ্দিন। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান কৃষক শাহাবুদ্দিন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!