ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সন্ধ্যায় ফিরছিলেন বাড়ি, বজ্রপাতে পথেই নিথর আজিজুল

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৯, ২৮ এপ্রিল ২০২৩
সন্ধ্যায় ফিরছিলেন বাড়ি, বজ্রপাতে পথেই নিথর আজিজুল
ফাইল ফটো

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আজিজুল মিয়া নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের হাওরে এ ঘটনা ঘটে। নিহত আজিজুল মিয়া উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আদর্শপাড়া এলাকার আহমেদ মিয়ার ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার ভবানীপুর গ্রামের হাওরে কাসেম মিয়ার জমিতে ধান কাটতে যান আজিজুল মিয়াসহ কয়েকজন শ্রমিক। কাজ শেষে কাজের মজুরি নিয়ে সন্ধ্যায় অজিজুলসহ অন্যরা বাড়ি ফিরছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এতে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান আজিজুল।

Advertisement

স্থানীয় বাসিন্দা শামীম মিয়া জানান, সন্ধ্যায় আজিজুল হকের সঙ্গে থাকা আরেক কৃষি শ্রমিক দৌড়ে আমাদের বাড়িতে এসে খবর দেয়। পরে আমিসহ আরো লোকজন নিয়ে  ইটাখলার রাস্তার পাশে গিয়ে দেখি কৃষক আজিজুলের মরদেহ পড়ে রয়েছে। ঝড়ের সঙ্গে বজ্রপাত হলে মারা যান আজিজুল। 

বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত পুলিশের বিট অফিসার এসআই মো. উসমান। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!