ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চট্টগ্রামের পাহাড়তলীর আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০২:১০, ২৯ এপ্রিল ২০২৩
চট্টগ্রামের পাহাড়তলীর আগুন নিয়ন্ত্রণে
একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে একটি বসতঘরে আগুন লেগেছে। প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

শুক্রবার রাত ১০টার দিকে ঈদগাহ কাঁচা রাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের বন্দর ও আগ্রাবাদ স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তারা প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!