[ দেশজুড়ে ]
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের
ফাইল ফটো
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় আবুল হোসেন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বদনিভাংগা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন টাঙ্গাইলের দেলদুয়ার থানার হেরেনাপাড়া গ্রামের ফুলচান মিয়ার ছেলে।
শ্রীপুর থানার ওসি এএফএম নাসিম জানান, ভোরে নিজ বাড়ি টাঙ্গাইল থেকে মোটরসাইকেলে শ্রীপুর আসছিলেন আবুল হোসেন। পথে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বদনিভাংগা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পরে স্থানীয় লোকজন কালিয়াকৈর থানা এলাকার ফুলবাড়িয়া বাজারে একটি ট্রাক আটক করে। এ সময় ট্রাকটি নিজ হেফাজতে নেয় পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!