ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গরমে আবারো বেঁকে গেল রেললাইন, ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫০, ২৯ এপ্রিল ২০২৩
গরমে আবারো বেঁকে গেল রেললাইন, ট্রেন চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুরে তীব্র গরমে আবারো বেঁকে গেছে রেল লাইন। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, সকাল পৌনে ১০টার দিকে এ লাইন দিয়ে উপকূল এক্সপ্রেস ঢাকায় যায়। এরপর সাড়ে ১০টার দিকে খবর পেয়েছি তীব্র গরমে সেই লাইনটি ফের বেঁকে গেছে। বাঁকা হয়ে যাওয়া লাইন দিয়ে ঢাকাগামী ট্রেন চলাচল আপাতত বন্ধ থাকবে। তবে এক লাইনে আপ-ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।

এর আগে ২৭ এপ্রিল দুপুর ১টার দিকে তীব্র গরমে একই স্থানের রেল লাইন বেঁকে মালবাহী ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়। তবে একটি লাইনে আপ-ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। দীর্ঘ ২৭ ঘণ্টা পর শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে লাইনচ্যুত বগি উদ্ধার করে মেরামতের পর ঢাকাগামী লাইনটি দিয়ে ট্রেন চলাচল শুরু হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!