ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধানের আটি আনতে গিয়ে বজ্রপাতে লাশ হলেন কৃষক

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩২, ২৯ এপ্রিল ২০২৩
ধানের আটি আনতে গিয়ে বজ্রপাতে লাশ হলেন কৃষক
ফাইল ফটো

শেরপুরের  শ্রীবরদীতে বজ্রপাতে সাজু মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার কাকিলাকুড়া ইউপির চিথলিয়া গ্রামে বজ্রপাতের এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছে তার মেয়ে মীম। সাজু মিয়া ওই গ্রামের মৃত আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে। 

জানা যায়, সাজু মিয়া মেয়ে মীমকে সঙ্গে নিয়ে ধান ক্ষেতে যায়। এ সময় ধান ক্ষেত থেকে ধানের আটি নিয়ে বাড়ি ফেরার পথে বৃষ্টিসহ প্রচণ্ড বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় সাজু মিয়া। আহত হয় তার মেয়ে মীম। পরে আশপাশের লোকজন তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাজু মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত মীমকে চিকিৎসা দেয়া হচ্ছে। 

Advertisement

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!