আটককৃতরা হলো- টেকনাফ উপজেলার কেকে পাড়ার রবিউল আলমের ছেলে মোহাম্মদ আমীন ও একই উপজেলার মোছনি রোহিঙ্গা ক্যাম্পের অলি হোসেনের ছেলে মো. রহিম।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম খান এ তথ্য নিশ্চিত করেন।
.png)
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাইট্যংপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তল্লাশি করে সিএনজির পেছনে রাখা প্লাস্টিকের বস্তা থেকে ৬৮ বোতল মদ ও ৪১০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এছাড়া অবৈধভাবে মাদকদ্রব্য বহনের দায়ে সিএনজিও জব্দ করা হয়।
তিনি আরো জানান, তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত মাদক ও আটককৃত ২ রোহিঙ্গাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।