মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৫ এপ্রিল সন্ধ্যায় নাগরিয়াকান্দি ব্রিজ সংলগ্ন বিনোদন এলাকায় ঘুরতে গেলে স্থানীয় কতিপয় বখাটে ও সন্ত্রাসী একটি পরিবারের সদস্যদের ওপর হামলা করে। এ সময় তারা মেয়েদেরকে শ্লীলতাহানি, ছেলেদেরকে মারধর ও ছিনতাইয়ের ঘটনা ঘটায়। এই ঘটনায় দায়ীদের আসামি করে সদর থানায় মামলা করেন ভুক্তভোগী পরিবার। বিভিন্ন সময়ে ওই এলাকায় তরুণীদের শ্লীলতাহানীসহ প্রায়শই ছিনতাইয়ের ঘটনাও ঘটছে। এসব ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি ও ওই এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয় মানববন্ধনে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে নরসিংদী পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি পরিমল কুমার ঘোষ, সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস, শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী ও সাধারণ সম্পাদক অজয় গোস্বামী প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
.png)
নরসিংদী সদর থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, গত ১৫ এপ্রিলের ঘটনায় দায়ের করা মামলায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। বিনোদন কেন্দ্র নাগরিয়াকান্দি এলাকায় সন্ত্রাসী ও বখাটেদের উৎপাত বন্ধে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।