[ দেশজুড়ে ]
হবিগঞ্জে বাবার হাতে ছেলে খুন
ছবি: ডেইলি বাংলাদেশ
হবিগঞ্জের মাধবপুরে বাবার হাতে খুন হয়েছে রায়হান আহমেদ নামে ১২ বছর বয়সী এক ছেলে। রোববার বিকেলে উপজেলার নোয়াপাড়া ইউপির ইটাখোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রায়হান ওই গ্রামের জাহান মিয়ার ছেলে। এ ঘটনায় অভিযান চালিয়ে ঘাতক জাহান মিয়াকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, জাহান মিয়া নামে ওই পিতা একটি কাঠের টুকরো দিয়ে তার ছেলে রায়হানের মাথায় আঘাত করেন। গুরুতর আহতাবস্থায় শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি বলেন, জাহানকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জাহান মানসিক ভারসাম্যহীন। রায়হানের মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!