ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধলেশ্বরীতে গোসলে নেমে শিশুর মৃত্যু, নিখোঁজ বন্ধু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৯, ১ মে ২০২৩
ধলেশ্বরীতে গোসলে নেমে শিশুর মৃত্যু, নিখোঁজ বন্ধু
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে গতকাল গোসল করতে নেমে আমির হামজা নামে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রিমন নামে ৯ বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। 

রোববার রাত সাড়ে ৮টার দিকে আমির হামজাকে মৃত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস। রাত ১১টা পর্যন্ত নিখোঁজ রিমনের সন্ধান মেলেনি। মৃত আমির চান্দেরচর এলাকার আবদুল আউয়াল মিয়ার ছেলে। নিখোঁজ রিমন বাবুল মিয়ার ছেলে।

জানা গেছে, বিকেলে চাঁন্দেরচর লেকু মার্কেট এলাকার কামাল উদ্দিন মাদবরের বাড়ির ঘাট সংলগ্ন ধলেশ্বরী নদীতে গোসলে নেমে তলিয়ে যায়  আমির হামজা ও রিমন। খবর পেয়ে স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে সিরাজদিখান ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজ শুরু করে। রাত সাড়ে ৮টার দিকে নিখোঁজ আমির হামজাকে মৃত অবস্থায় উদ্ধার করে। রাত ১১টা পর্যন্ত সন্ধান মেলেনি নিখোঁজ রিমনের।

Advertisement

সিরাজখান ফায়ার সার্ভিসের (ভারপ্রাপ্ত) স্টেশন ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে রাত ৮টার দিকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। রাত ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে অপর শিশুকে খুঁজে না পেয়ে অভিযান বন্ধ করা হয়। সোমবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান চালানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!