ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৪১০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৩, ১ মে ২০২৩
৪১০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গ্ৰেফতারকৃত চঞ্চল

নওগাঁর ধামইরহাটে ৪১০ লিটার চোলাই মদসহ চঞ্চল সিংহ নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছেন র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাব-৫ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার রাতে উপজেলার কামারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্ৰেফতারকৃত চঞ্চল উপজেলার মোকন্দপুর (কামারপাড়া) গ্ৰামের মৃত রবিন সিংহের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পাণি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে গোপনে কামারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪১০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণসহ চঞ্চলকে গ্রেফতার করা হয়। 

Advertisement

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও কারবারীদের কাছে সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!