ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল দুই বন্ধুর

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৫, ৪ মে ২০২৩
বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল দুই বন্ধুর
ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় বৃষ্টিতে ভিজে গাছ থেকে আম পেড়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে একই গ্রামের দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১ জন। 

বৃহস্পতিবার দুপর ২ টার দিকে বৃষ্টির সময় উপজেলার লোচনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউপির লোচনপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে আফরান আহাদ ও একই গ্রামের বাছেদ মিয়ার ছেলে রানা আহমেদ।

Advertisement

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক গাজী সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, দুপুরে বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিন যুবক বৃষ্টিতে ভিজে গাছ থেকে আম পেড়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাতে তিনজন আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহতাবস্থায় একই গ্রামের নাশু মিয়ার ছেলে শিমন আহমেদকে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক গাজী সিদ্দিক জানান, বজ্রপাতের ঘটনায় দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। শিমন নামের একজনকে সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!