[ দেশজুড়ে ]
দুপুরে মায়ের মৃত্যু, সন্ধ্যায় না ফেরার দেশে মেয়েও
ফাইল ফটো
নওগাঁয় মায়ের মৃত্যুর খবর শুনে শোক সইতে না পেরে মারা গেলেন মেয়েও। শুক্রবার দুপুরে মা জাহানারা বেগম ও সন্ধ্যায় মারা যান মেয়ে জিন্নাতুন নেছা।
নিহতরা হলেন- নওগাঁর আত্রাই উপজেলার বিলগলিয়া গ্রামের মৃত আলহাজ্ব কফিল উদ্দিনের স্ত্রী জাহানারা বেগম (১০০) এবং তাদের মেয়ে ৬৬ বছরের জিন্নাতুন নেছা। মৃত জিন্নাতুন নেছা নওগাঁ শহরের জনকল্যাণ মহল্লার বাসিন্দা মোজাম্মেল হকের স্ত্রী।
জিন্নাতুন নেছার স্বামী মোজাম্মেল হক বলেন, আমার শাশুড়ি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শুক্রবার দুপুরে খবর আসে তিনি মারা গেছেন। তার মৃত্যুর খবরটি শোনার পর আমার স্ত্রী জিন্নাতুন নেছা অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে নওগাঁ সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
তিনি আরো বলেন, আমার স্ত্রী তার মায়ের মৃত্যুর বিষয়টি মেনে নিতে পারেননি। একইসঙ্গে দুজনের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না আমাদের পরিবার ও আত্মীয়-স্বজনরা।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!