শিশু মাহিম ওই এলাকার মো. লোকমান হোসেনের ছেলে।
জানা যায়, মাহিমকে পাশে রেখে ঘরের কাজ করছিলেন তার মা মিতু আক্তার। এ সময় অগোচরে ঘর থেকে বের হয়ে যায় মাহিম। এর কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে ওই শিশুর ফুফু সাহিদা বেগম তাকে বাড়ির পুকুরে ভাসতে দেখেন। এরপর সেখান থেকে দ্রুত উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মাহিমকে মৃত ঘোষণা করেন।
.png)
এ ব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে।