ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৫, ৯ মে ২০২৩
পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বাহাদুরশাদী ইউনিয়ন ও কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

কালীগঞ্জ পৌর এলাকার চৈতারপাড়া গ্রামের বাসিন্দা কুকুরের কামড়ে আহত শিশু শাহীনের (৪) বাবা জামাল উদ্দিন বলেন, আমার ছেলে বাড়িল উঠানে খেলা করছিল। এ সময় হঠাৎ একটি পাগলা কুকুর এসে তাকে কামড়ে ধরে।

Advertisement

একই এলাকার মূলগাঁও গ্রামের বাসিন্দা কুকুরের কামড়ে আহত আড়াই বছরের শিশু ইব্রাহীম খলিলুল্লাহর বাবা আব্দুল গাফফার বলেন, আমার ছেলে ঘরে থেকে বেরিয়ে বাড়ির গেটে যেতেই পাগলা কুকুর তাকে কামড়ে ধরে। তার চিৎকার শুনে বেরিয়ে এসে দেখি এ অবস্থা। ভয়ে কেউ এগিয়েও আসে না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, সকাল থেকে কুকুরের কামড়ানো রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আসতে থাকে। আহতদের মধ্যে শিশু রোগীর সংখ্যা বেশি। পাশাপাশি নারী-পুরুষও স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসার জন্য এসেছেন। যাদের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর ও ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

কালীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামান বলেন, এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: আহত গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!