[ দেশজুড়ে ]
সরাইলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার জয়ধরকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. সিরাজ মিয়া জেলার সরাইল উপজেলার জয়ধরকান্দি এলাকার হাফিজ উদ্দিনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জয়ধরকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে সিরাজ মিয়াকে গ্রেফতার করা হয়। তিনি সিআর এক বছরের সাজাপ্রাপ্ত ও ১১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানপ্রাপ্ত আসামি। আসামি সিরাজকে বুধবার দুপুরে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!