ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিবালয়ে অজ্ঞাত গাড়ি চাপায় মাছ ব্যবসায়ী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫০, ১১ মে ২০২৩
শিবালয়ে অজ্ঞাত গাড়ি চাপায় মাছ ব্যবসায়ী নিহত
দুর্ঘটনাকবলিত অটোরিকশা

মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকায় অজ্ঞাত গাড়ি চাপায় দীনেশ হালদার নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ছোট ভাই কালাচাঁন হালদার।

বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে উপজেলার মহাদেবপুর এলাকার বড় ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত দীনেশ হালদার উপজেলার মহাদেবপুর উত্তর পাড়ার মৃত খোকন হালদারের ছেলে।

বরংগাইল হাইওয়ে পুলিশের ওসি মো. জাকির হোসেন জানান, ভোরে অটোরিকশায় যাচ্ছিলেন তারা। এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাদের অটোরিকশায় ধাক্কা দেয়। এতে দীনেশ হালদার মহাসড়কের ওপর পড়ে গেলে ওই গাড়ির চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

Advertisement

স্থানীয়দের সহায়তায় হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এছাড়া দুর্ঘটনাকরলিত অটোরিকশাটি থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!