ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রতিবেশীর জানাজায় গিয়ে মৃত্যুর কোলে অধ্যক্ষ

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১০, ১২ মে ২০২৩
প্রতিবেশীর জানাজায় গিয়ে মৃত্যুর কোলে অধ্যক্ষ
ছবিতে আলমগীর কবির

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় প্রতিবেশীর জানাজায় গিয়ে আলমগীর কবির (৭৭) নামে এক সাবেক অধ্যক্ষ মৃত্যুর কোলে ঢলে পড়েন।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার মিয়াসাব পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত আলমগীর কবির একই এলাকার কাজী আব্দুস সালামের ছেলে। আলমগীর কবির মাদারগঞ্জ এ এইচ জেড সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ।

জানা যায়, বৃহস্পতিবার আলমগীর কবিরের প্রতিবেশী আব্দুল ওয়াদুদ মিয়া বার্ধক্যজনিত কারণে মারা যান। আলমগীর কবির তার জানাজার নামাজে স্মৃতিচারণ করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আলমগীর কবিরকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

Advertisement

এ বিষয়ে মাদারগঞ্জ পৌরসভার কাউন্সিলর কামরুল হাসান সোহেল জানান, আব্দুল ওয়াদুদ মিয়ার জানাজা নামাজে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলমগীর কবির। হাসপাতালে নেয়ার জন্য তাকে অটোরিকশায় ওঠানো হয়। তবে সেখানেই তিনি মারা যান।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!